সংবাদ শিরোনাম :
রাজাপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নিজেস্ব প্রতিনিধি
- Update Time : ১০:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:”ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক ফ্যামিলি কার্ডের কার্যক্রমের প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।
এ সময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ শামীম রেজা সজীব, উপজেলা সমাজসেবা অফিসার মো: মোজাম্মেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার বড়ইয়া ও মঠবাড়ি ইউনিয়নে ১৪ জন ফিল্ডকর্মী ও ০১জন সুপারভাইজার এর হাতে ডাটা সংগ্রহের জন্য ট্যাব তুলে দেন উপস্থিত অতিথিরা।
Tag :




















