রাজনীতিতে সেবক বনাম সুযোগসন্ধানী; অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা জনতার বার্তা
- Update Time : ০২:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

তৌফিকুর রহমান তাহের:সাম্প্রতিক বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ও গণমাধ্যমের মাঠপর্যায়ের বিশ্লেষণে এক স্পষ্ট সত্য উঠে এসেছে—আজকের রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ আর মুখের কথায়, বংশমর্যাদায় বা ক্ষমতার দাপটে কাউকে ‘নেতা’ হিসেবে মেনে নিচ্ছে না। বাবার নাম ভাঙিয়ে কিংবা পারিবারিক পরিচয়ে নেতা হওয়ার দিন শেষ, কারণ এ দেশের প্রতিটি সাধারণ নাগরিক আজ অত্যন্ত সচেতন।
প্রকৃত নেতা কে? অনুসন্ধানী নজরদারিতে তৃণমূল,
গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, তৃণমূল পর্যায়ে যেসব নেতা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন, বিপদে-আপদে অভিভাবক হয়ে উঠেন এবং নিজেকে ‘শাসক’ না ভেবে জনগণের ‘সেবক’ মনে করেন—জনগণ কেবল তাদেরকেই প্রকৃত প্রতিনিধি হিসেবে মেনে নিচ্ছে।
সুযোগসন্ধানী ও বহুরূপী নেতাদের মুখোশ উন্মোচন:
অনুসন্ধানী তথ্য ও প্রতিবেদনের উঠে এসেছে আরেক আশঙ্কাজনক চিত্র। অনেক নেতাই পদে ছিলেন, ক্ষমতার সময় সব সুবিধা ভোগ করেছেন, কিন্তু দল বা দেশের দুর্দিনে আত্মগোপন করেছেন কিংবা নিজেদের চামড়া বাঁচাতে রাতারাতি দল ও আদর্শ বদলে ফেলেছেন।
আজ তারা আত্মপক্ষ সমর্থনে হাজারো অজুহাত দাঁড় করাচ্ছেন—”আমার বিপদ ছিল,” “আমি ভয়ে দল বদলেছি” কিংবা “আমার জীবন সংকটে ছিল।”
কিন্তু জনমনে আজ বড় প্রশ্ন—দলের ও জনগণের বিপদে যারা পাশে থাকে না, ভয়ের অজুহাতে বারবার আদর্শ বিক্রি করে এবং গোপনে অন্য রাজনৈতিক শক্তির সাথে আঁতাত করে চলে, তারা কি আদৌ কোনো দলের নীতি-আদর্শ ধারণ করে?
জনতার সরাসরি জবাব ও কঠিন প্রশ্ন—-???
অনুসন্ধানে দেখা গেছে, সচেতন ভোটাররা এখন এই বহুরূপী নেতাদের সরাসরি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন,আপনি এতদিন যে রাজনৈতিক দলেই (যেমন: আওয়ামী লীগ বা বিএনপি) থাকুন না কেন, ক্ষমতার লোভে বা ভয়ের অজুহাতে যদি ব্যাকডোরে অন্য দলের সাথে আঁতাত করেন কিংবা সুবিধামতো ভোট বদল করেন—তবে আপনার আসল রাজনৈতিক পরিচয় কী? আপনি কি আদৌ সেই দলের লোক, নাকি স্রেফ একজন রাজনৈতিক সুবিধাবাদী?
সাংবাদিকতা ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে, আসন্ন দিনগুলোতে এই সুবিধাবাদী ও বহুরূপী চক্রকে সাধারণ ভোটাররা ব্যালটে কিংবা সামাজিক বয়কটের মাধ্যমে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে।
রাজনৈতিক দলগুলোতে এখন কেবল সেইসব ত্যাগী, নিষ্ঠাবান ও নীতিবান কর্মী-নেতারাই সামনে উঠে আসবে, যারা কোনো সুবিধা বা ভয়ের কাছে মাথা নত না করে দুঃসময়ে মাঠ আঁকড়ে ধরেছিলেন।
রাজনীতি কোনো ব্যবসা, আঁতাত বা সুবিধাবাদের প্ল্যাটফর্ম নয়; রাজনীতি হলো ত্যাগের ও জনসেবার। অনুসন্ধানী প্রতিবেদনে যে জনতার ক্ষোভ ও সচেতনতার ছবি উঠে এসেছে, তা স্পষ্ট বার্তা দেয়—সুযোগ সন্ধানীদের দিন শেষ, হিসাব মেলানোর সময় শুরু!


























