রাউজান প্রবাসী যুব পরিষদের পক্ষ থেকে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণের লক্ষে মতবিনিময়
- Update Time : ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৫ Time View

শ্রী সুপণ বিশ্বাস – (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
রাউজান প্রবাসী যুব পরিষদের পক্ষ থেকে ১২ই রবিউল আউয়াল ২৬ আগস্ট বুধবার জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকলের মতামতের ভিত্তিতে জানানো হয় যে, ১২ই রবিউল আউয়াল বুধবার সকাল আট ঘটিকার সময় রাউজান ফকিরহাট তাহের প্লাজাস্থ সংগঠনের অফিসের সামনে হইতে বাস জুলুসের উদ্দেশ্যে রওনা হবে, রাউজান বাস স্টেশন হয়ে পাহাড়তলী রোড দিয়ে নোয়াপাড়া হয়ে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার জশনে জুলুসে অংশ গ্রহণ করা ৫০০জন আশেকে রাসুলদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হবে। এরপর জুলুস সম্পন্ন করে, বহদ্দারহাট হয়ে নোয়াপাড়া-পাহাড়তলী দিয়ে রাউজান বাস স্টেশন এসে সমাপ্তি হবে।
সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রবাসী যুব পরিষদের সভাপতি মোহাম্মদ মাহাবুল আলম মুন্না, উপদেষ্টা মোহাম্মদ শফি মিয়া, উপদেষ্টা মোহাম্মদ জুয়েল খান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর আলী, সম্মানিত সদস্য মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ মোস্তফা আলী, মোহাম্মদ সেলিম উদ্দিন, অফিস সহকারী মোহাম্মদ সোহেল প্রমুখ।





















