ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন’-এর বৃত্তি পরীক্ষা

Reporter Name
  • Update Time : ০৭:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৪৫ Time View
Print

নবাব, রংপুর প্রতিনিধি:সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন’-এর রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৬।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা যায়, কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকরা।

সংগঠনটির রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরে তাঁরা আনন্দিত। এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরীক্ষার ফলাফল ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ফাউন্ডেশনের নির্ধারিত মোবাইল নম্বর ০১৭৫১-০১০১৭৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন’-এর বৃত্তি পরীক্ষা

Update Time : ০৭:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬