ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ম্যানহোল থেকে মাথা তুলতেই গাড়িচাপা, ওয়াসা কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : ১১:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View
Print

আবু তালেব বিশেষ প্রতিনিধি

রাজধানীর মিরপুরে সড়কের মাঝখানে ম্যানহোলে নেমে পানির লাইনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. শামীম (৪৭)।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের কাছাকাছি সেনপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেনপাড়া এলাকায় পানির লাইনে মেরামতের কাজ করছিলেন শামীম। এ সময় সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে তিনি ভেতরে নেমে কাজ করছিলেন। একপর্যায়ে কাজ শেষে ম্যানহোল থেকে মাথা তুলতেই দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও শামীমকে চাপা দেওয়া গাড়িটি আটক বা জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের ছিল, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মিরপুরে ম্যানহোল থেকে মাথা তুলতেই গাড়িচাপা, ওয়াসা কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

Update Time : ১১:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬