ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ,থানায় জিডি ‎

Reporter Name
  • Update Time : ১২:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৯ Time View
Print

‎মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতা মো. সাইফুল আলম শুভ খানসহ কয়েকজন যুবকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎ভুক্তভোগী সাইফুল আলম শুভ খান দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত সোলাইমান খানের ছেলে ফিরোজ খান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

‎স্থানীয়দের দাবি, এর আগে তিনি একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফিরোজ খান ও মিরাজ খানের কথিত মাদক ব্যবসার প্রতিবাদ করেন একই এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. সাইফুল আলম শুভ খানসহ কয়েকজন যুবক।

‎এর জের ধরে গত ২৪ জুলাই রাতে পূর্বপরিকল্পিতভাবে ফিরোজ খান, মিরাজ খান এবং তাদের সহযোগীরা সাইফুল আলম শুভ খান, মনির হোসেন, আবু তাহেরসহ কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

‎ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় তাদের মারধরের পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল আলম শুভ খান দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

‎এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎তবে এ বিষয়ে অভিযুক্ত ফিরোজ খান ও মিরাজ খানের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ,থানায় জিডি ‎

Update Time : ১২:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬