ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন:

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার।)
  • Update Time : ১২:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার।)

“রাসুলুল্লাহ্ (দ.)-কে কেবল একজন সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা কিংবা একজন মানুষ হিসেবে দেখা তা ক্ষীণ দৃষ্টিরই পরিচায়ক” – সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বার্লিংটনের ‘গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হল’-এ ৪ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ইউএসএ শাখার ব্যবস্থাপনায় ‘পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জোবাইর হোসাইন সিকদার’র সঞ্চালনায় এবং মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী, রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. ইমরানুল করিম ইয়াকুবী। পবিত্র কোরআনে থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ্, না’তে রাসুল (দ.) পাঠ করেন মোস্তফা আল খায়েরি। মাহফিলের সভাপতি তাঁর বক্তব্যে বলেন- “আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষীণ দৃষ্টি দিয়ে রাসুলুল্লাহ্ (দ.)-কে বুঝতে পারি না। কিন্তু আল্লাহ’র মকবুল বান্দাগণ, আউলিয়াগণ ও আমাদের আকাবেরগণ, যাঁদের সূক্ষ্ম ও দূর দৃষ্টি রয়েছে, তাঁদের সোহবতের মাধ্যমেই আমরা এই সুসংবাদ পেয়েছি যে কীভাবে তাঁকে বুঝতে হবে। তাঁকে কেবল একজন সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা কিংবা একজন মানুষ হিসেবে দেখা তা ক্ষীণ দৃষ্টিরই পরিচায়ক। তাঁকে বুঝতে হবে সূক্ষ্ম আণুবীক্ষণিক এবং দূর টেলিস্কোপিক দৃষ্টির সমন্বয়ে। আর এই সমন্বয়ই হলো মারেফাতের দৃষ্টিভঙ্গি”।

প্রধান আলোচক নিউইয়র্কস্থ আহলুল বাইত মসজিদের সম্মানিত খতিব ও পটুয়াখালী বদরপুর দরবার শরিফের সাজ্জাদানশীন ড. মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ্ রাব্বানী বদরপুরী তাঁর আলোচনায় বলেন- “প্রিয়নবি (দ.)-এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলাদে রাসুল (দ.)কে সর্বোচ্চ সম্মান করতে হবে। অলিউল্লাহ্গণের সুনজরে মানুষের তকদীর পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের উচিত অলিউল্লাহ্গণের দর্শনের আলোকে ইসলামকে বুঝার চেষ্টা করা”। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিমপুর ছোট দায়রা শরিফের আওলাদ সৈয়দ ফায়েজ হারামাইন খলিলুল্লাহ্ এবং নিউজার্সি বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজন সরোয়ার হোসেন। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে ছিলেন- ফিলাডেলফিয়াস্থ বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি ড. আবদুল মালিক এম.ডি, নিউজার্সী প্রবাসী ইউসিবি’র প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, ফাহিম উদ্দিন চৌধুরী, নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স (NAMA)’র জেনারেল সেক্রেটারি হুমায়ুন মোরশেদ ও পরিচালক মইনুল হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি (বিডি) ইউএসএ শাখার উপদেষ্টা কাজী আবসার উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সবশেষে সাইফুল আলম গরীবী’র মিলাদ পাঠের পর মুনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি ও মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ইউএসএ শাখার ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন:

Update Time : ১২:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬