ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন

Reporter Name
  • Update Time : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ৫০ Time View
Print

মো: শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধি:

মসজিদের জমি বিক্রি করে টাকা আত্মসাৎ এবং সরকারি খাস জমি দখলের অভিযোগে হালিম সরকারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবু সুফিয়ান তাজেল, মো. সোলায়মান, মুসা মিস্ত্রি, সাইদুর রহমান, মকবুল মন্ডল ও সরোয়ার মেম্বার।

বক্তারা অভিযোগ করে বলেন, হালিম সরকার মসজিদের দানকৃত জমি বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি সরকারি খাস জমি দখলসহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন। মিথ্যা মামলা, জমি দখল ও নানা অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা।

এসময় বক্তারা হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ভুক্তভোগী নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন

Update Time : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬