ভিত্তিহীন অপপ্রচার ও মিথ্যা ভিডিও নিউজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- Update Time : ০৪:২৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৬২ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনীঃ
ভিত্তিহীন অপপ্রচার ও মিথ্যা ভিডিও নিউজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রিয় সাংবাদিকবৃন্দ, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ,
আমি মোঃ খায়েজ আহাম্মদ, পিতা: ফজলের রহমান, সাং: জোয়ার কাছাড়, ৪ নং ধর্মপুর ইউনিয়ন, রেহান উদ্দিন মুন্সী বাড়ি, ফেনী সদর, ফেনী।
গত ৯-০৫-২০২৫ ইং তারিখে “অনুসন্ধান অনলাইন” নামক একটি অনলাইন মাধ্যমের কথিত সাংবাদিক সিরাজ গং আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও নিউজ প্রচার করে সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়। আমি এই মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঘটনার দিন অর্থাৎ ৯-০৫-২০২৫ ইং তারিখ বিকাল প্রায় ৫টায় আমি এবং আমার ভাই মোঃ সোলেমান পারিবারিক কাজে ফেনীর উদ্দেশ্যে রওনা হই। পরবর্তীতে আমার ভাই তার ব্যক্তিগত কাজে অন্যত্র চলে যায়। আমি সাময়িক সময়ের জন্য আমার মেয়ের শান্তি কোম্পানি রোডস্থ বাসায় যাই এবং সেখানে নাস্তা শেষে রাত প্রায় ৭:৩০ মিনিটে ট্রাংক রোডস্থ মোল্লা মেডিকেলে আসি।
সেখান থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব মাষ্টার আবুল কাশেম স্যারের সাথে ট্রাংক রোডস্থ জালালিয়া সুইটসে সাক্ষাৎ করি। সেখানে আমরা প্রায় এক ঘণ্টা সংস্থার বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয় নিয়ে মতবিনিময় করি। পরবর্তীতে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমি ইসলামপুর রোডে পারিবারিক কাজ সম্পন্ন করে রাত প্রায় ৯:৩০ মিনিটে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার চলাচলের বিষয়টি বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যাচাই করা সম্ভব।
অতএব, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ভিডিও ভাইরাল ও অপপ্রচার চালানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
আমি ফেনী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তথ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি—এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো নিরীহ মানুষ এ ধরনের হয়রানির শিকার না হন।
ধন্যবাদান্তে,
মোঃ খায়েজ আহাম্মদ
সাং: জোয়ার কাছাড়, ৪ নং ধর্মপুর ইউনিয়ন
ফেনী সদর, ফেনী



















