রাউজানে মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসার ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
- Update Time : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ Time View

শ্রী সুপণ বিশ্বাস,স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসা এবং পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল ৭ সেপ্টেম্বর সোমবার মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও নিপা ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আমিরুলহুজ্জাজ আলহাজ্ব এম এ মালেক সিদ্দিকী। মাদ্রাসার সুপার মাওলানা আবু আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান মনি, বিএনপি নেতা জাকের হোসেন বাহাদুর, জসিম উদ্দিন মেম্বার, মোঃ লোকমান, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়, শিক্ষানুরাগী মোঃ আলী আকবর মাষ্টার।
মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা নুর মোহাম্মদ কাদেরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সুপার মাওলানা কাজী মোঃ আকবর, সহকারী মৌলভী মাওলানা মোঃ নুরুল আলম, সহকারী শিক্ষক মোঃ মোরশেদ হোসেন, মোঃ রেজাউল করিম, সহকারী মৌলভী মাওলানা মোঃ আজগর হোসাইন, জুনিয়র মৌলভী মোঃ এনামুল হক, সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দীন, মোঃ আবু বকর, নিতাই চন্দ্র রায়, সহকারী শিক্ষিকা নুসরাত জাহান, ফারাহ সাবের পলি, জুনিয়র শিক্ষিত পূজা বনিক সহ অন্যন্যা শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এর আগে সকালে অনুষ্ঠিত হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ। পরিশেষে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।





















