ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরের ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার।মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ওই ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী কর্মকর্তাসহ কাউকে অফিসে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবন্ধ ছিল। পরে স্থানীয় এক দপ্তরি সাড়ে ৯টায় এসে অফিসের তালা খুলে দেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের পার্শ্ববর্তী স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে অফিসে আসেন না।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, কাউকে না জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় সেখানে পরিদর্শনে যাই। অফিস প্রধান হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি গুরুতর অপরাধ। তাই ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া একই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত না থাকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরের ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত

Update Time : ০৮:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬