ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়

Reporter Name
  • Update Time : ০৫:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৪৮ Time View
Print

মো. আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বৃক্ষরোপণ শেষে তিনি সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নারীর ক্ষমতায়ন, পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে কথা বলেন এবং উপকারভোগীদের মতামত শোনেন।
প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সূচি অনুযায়ী, সোমবার সকাল ৬টার কিছু পরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন। সকাল ৯টার পরে তিনি বরিশালে পৌঁছান।
সফরের ধারাবাহিকতায় তিনি বরিশাল সিটি করপোরেশন এলাকায় আরও কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরবর্তী স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি। পাশাপাশি বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমও পরিদর্শন করবেন।
এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই বরিশাল সফর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়

Update Time : ০৫:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬