সাতক্ষীরা জেলায় ৬১২ মণ্ডপে দুর্গাপূজা,দেবহাটার পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
- Update Time : ১১:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- চলতি বছর সাতক্ষীরা জেলায় মোট ৬১২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা ভিত্তিক মণ্ডপের সংখ্যা: সাতক্ষীরা সদর-১১১টি,তালা-২০২টি,কলারোয়া-৪৬টি,দেবহাটা-২১টি,আশাশুনি-১০৬টি,কালীগঞ-৫৫টি,শ্যামনগর-৭১টি,
এ উপলক্ষে কোন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩৬৭.২ (মেট্রিক) টন চাউল বিতরণ করা হয়েছে, প্রতি মণ্ডপে (৬০০) কেজি করে।
জেলা প্রশাসকের পরিদর্শন:
১৮ ই অক্টোবর (রবিবার) সন্ধ্যায় দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
তিনি বলেন,সাতক্ষীরা জেলার মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধনে আবদ্ধ। দুর্গাপূজা উপলক্ষে সকল মণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শনের শুরুতে তিনি পারুলিয়া জেলিয়া পাড়া, পালপাড়া এবং গাজীরহাট দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও মণ্ডপের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, উপজেলা বি এনপির সাবেক সদস্য সচিব ও জেলা বি এনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী মোল্লা ,উপজেলা বি এনপির সাবেক সভাপতি জেলা বি এনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিরাপত্তার জন্য জেলার ৯১টি মণ্ডপে ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার, সিসিটিভি ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।




















