ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শ্যামনগরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।।

Reporter Name
  • Update Time : ১০:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। এ সময় তিনি মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন।ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর এ প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণে
সংশ্লিষ্টদের আরও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সোলায়মান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশেক ইলাহী মুন্না, উপজেলা বিএনপির সদস্য মোঃ নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে. সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শ্যামনগরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।।

Update Time : ১০:৩৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬