দেবহাটায় সরকারি কেবিএ কলেজে স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
- Update Time : ১১:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

জুবায়ের বিন আব্বাস উপজেলা প্রতিনিধি:-সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ও দেবহাটা উপজেলার মেধীবীদের চরন ভূমি সখিপুর সরকারি খান বাহাদুর আহানউল্লাহ কলেজ।
১৩ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টার সময় কে বি এ কলেজে হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উক্ত কলেজের প্রাক্তন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যলের স্যার এ.এফ.রহমান হলের ছাত্রদলের সাবেক সাংগনিক সম্পাদক এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ ওয়ারউইক, UK এর শিক্ষক ও গবেষক জাহানীর আলম (হিমেল) একটি উচ্চ শিক্ষা এবং স্কলারশিপ বিষয়ক সেমিনারে কীনোট স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারের উদ্বোধনীয় বক্তব্য দেন কলেজের সিনিয়ার শিক্ষক ও ইংরেজি বিভাগ এর প্রধান শাহিনুর রহমান এবং সেমিনারটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন কলেজের সিনিয়র শিক্ষক প্রভাষক আবু তালেব মোল্লা।
জাহানীর আলম হিমেল মেধাবী ছাত্র-ছাত্রীদের সাথে আন্তরিক ভাবে কথা বলেন এবং ছাত্র-ছাত্রীদের UK তে উচ্চ শিক্ষায় উৎসাহ যোগন,বিশেষ করে তারা কি ভাবে বিনা খরচে বিদেশে পড়তে যেতে পারে। ভবিষৎতে তাদেরকে আরো বেশি সহযোগীতা করবেন বলে তাদেরকে আশ্বাস্ত করেন।সেমিনার শেষে, কে বি এ কলেজে সকল সন্মানীয় শিক্ষাকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে কলেজের জন্য উন্নয়নমূলক কাজ করার আগ্রাহ প্রকাশ করেন।
























