ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ Time View
Print

জুবায়ের বিন আব্বাস,দেবহাটা উপজেলা প্রতিনিধি:দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু
“শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রোগ্রেস ও ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ৮৭ শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে শিক্ষার আওতায় আনা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অবসর প্রাপ্ত শিক্ষক আফসার আলী, শিশু সুরক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাসের উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

সভায় শিশুশ্রমের কারণ, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা প্রতিরোধ, শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের প্রোগ্রাম অফিসার মামুন হোসেন ও ভিডিও মিজানুর রহমান

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

Update Time : ১২:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬