👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে এম পি আব্দুল খালেক

Reporter Name
  • Update Time : ০৭:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৬৪ Time View
Print

জিএম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলায় পারুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।

সমাবেশে পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও: রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাও: অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম এমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সোলায়মান হোসাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাও: হাবিবুল্লাহ বাশার।

বিশেষ অতিথিগন তাঁদের বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক অবক্ষয় রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে এম পি আব্দুল খালেক

Update Time : ০৭:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬