👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে আনসার সদস্য ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ,আহত-৪

সজিব সরদার,স্টাফ রিপোর্টার,পটুয়াখালী:
  • Update Time : ০৮:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

পটুয়াখালীর দুমকীতে বাগ্‌বিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনসার সদস্য রিয়াজুল ইসলাম ও তাঁর স্ত্রী মুক্তা এবং অপর পক্ষের কালাম ও রাসেল আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এক পক্ষের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অন্য পক্ষের বক্তব্য, জমি নিয়ে কোনো বিরোধ নেই; গালাগালির প্রতিবাদ করতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়েছেন।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবয়ড়া গ্রামে সবুজের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
‎
‎রিয়াজুলের বাবা দেলোয়ার হোসেন মৃধার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে কালাম, রাসেল ও ইউনুস মৃধা তাঁর ছেলে ও পুত্রবধূকে মারধর করেছেন। তাঁর ভাষ্য, নতুন বাড়ি থেকে পুরোনো বাড়িতে যাওয়ার পথে রাসেল ও কালাম রিয়াজুলের ওপর হামলা চালান। এ সময় স্বামীর চিৎকার শুনে মুক্তা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।
‎
‎রিয়াজুলের দাবি, তাঁদের জমির মাটি কেটে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর চড়াও হন।
‎
‎জমির মালিকানা নিয়ে দেলোয়ার হোসেন জানান, ১৯৪৬ সালে আবুল হাসেম মৃধার কাছ থেকে দলিলমূলে তাঁরা জমি কেনেন। অন্যদিকে প্রতিপক্ষ ২০০৮ সালে হাসেম মৃধার ছেলে জাফর মৃধার কাছ থেকে জমি কেনেন। এ নিয়ে মামলা হলে আদালত তাঁদের পক্ষে রায় দেন বলে দাবি তাঁর। দেলোয়ারের অভিযোগ, মামলায় হেরে যাওয়ার পর রাসেল ও কালাম ইউনুস মৃধার সঙ্গে একজোট হন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস মৃধার একটি মামলায় রাসেল ও কালামের চাচি তারা বেগম তাঁর পক্ষে সাক্ষ্য দেন। এ নিয়ে রিয়াজুলের সঙ্গে তারা বেগমের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে রিয়াজুল তাঁকে গালাগাল করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ ঘিরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
‎
‎দেলোয়ার হোসেনের আরও অভিযোগ, মামলা তুলে নিতে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে রিয়াজুল ১০৭ ধারায় আদালতে একটি মামলা করেছেন। আগামী ২৯ নভেম্বর ওই মামলায় হাজিরার দিন ধার্য রয়েছে। দেলোয়ারের দাবি, হাজিরার আগের দিনই রিয়াজুলের ওপর হামলা চালানো হয়েছে, যাতে তিনি আদালতে যেতে না পারেন।
‎
‎তবে জমি নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করেছেন অপর পক্ষের কালাম। তাঁর দাবি, রিয়াজুলদের সঙ্গে তাঁদের কোনো জমিজমাসংক্রান্ত বিরোধ নেই।
‎
‎কালামের ভাষ্য, ঘটনার আগের দিন তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। সে সময় রিয়াজুল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়ির সামনে গিয়ে তাঁর বাবা-মাকে গালাগাল করেন। শনিবারও রামদা ও বাঁশ নিয়ে এসে রিয়াজুল গালাগাল শুরু করেন। এর প্রতিবাদ করলে রিয়াজুল তাঁর ও রাসেলের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন কালাম। এতে তাঁর হাত ভেঙে গেছে বলেও দাবি করেন তিনি।
‎
‎কালাম জানান, তিনি ও রাসেল বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন। রিয়াজুল নিজের বাবা-মাকেও মারধর করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। এ বিষয়ে এলাকায় খোঁজ নিলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে দাবি তাঁর।
‎
‎অন্যদিকে স্থানীয়রা আহত রিয়াজুল ও তাঁর স্ত্রী মুক্তাকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “এক পক্ষ আহত অবস্থায় থানায় এসেছিল। তবে তারা এখনও লিখিত অভিযোগ দেয়নি। অপর পক্ষ আহত হয়েছে কি না, তা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকীতে আনসার সদস্য ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ,আহত-৪

Update Time : ০৮:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬