👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে পুষ্টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সনদ পেলেন ২৫ নারী

Reporter Name
  • Update Time : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০২ Time View
Print

মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টার : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হলো ‘পার্টনার নিউট্রিশন ফিল্ড স্কুল’ (পিএসএফ) কর্মসূচির বিশেষ পুষ্টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
‎এই উদ্যোগের মাধ্যমে উপজেলার ২৫ জন স্থানীয় নারীকে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও মানসম্মত খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণ প্রদান করা হয়। ধারাবাহিক ১০টি নিবিড় ক্লাসের পর সফল অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।
‎উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তা ও আয়োজক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত রূপ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সনদপত্র তুলে দেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরান হোসেন পুষ্টি সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত জাতি গঠনে পুষ্টি সম্পর্কিত পারিবারিক জ্ঞান অনস্বীকার্য। এ ধরনের ব্যবহারিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের নারী সমাজ অনেক বেশি দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। অর্জিত এই জ্ঞান পরিবার থেকে শুরু করে পুরো সমাজের পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎বক্তব্য শেষে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত জ্ঞান কেবল নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে, তা সমাজ ও বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগের জন্য আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকিতে পুষ্টি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সনদ পেলেন ২৫ নারী

Update Time : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬