ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনসারের তাৎক্ষণিক তৎপরতায় নিখোঁজ শিশু ফিরে পেল পরিবার

Reporter Name
  • Update Time : ১০:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View
Print

মোঃ সজিব সরদার স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে দ্রুত উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বপালনরত আনসার সদস্যরা।
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক দম্পতির সঙ্গে থাকা শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে বিষয়টি হাসপাতাল পরিদর্শনে থাকা বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলামকে জানান এবং সহযোগিতা চান।
‎শিশুটি হারিয়ে যাওয়ার খবর পেয়ে জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় হাসপাতালে দায়িত্বপালনরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠেন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর, প্রবেশ ও বহির্গমন পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শিশুটির সন্ধানে ব্যাপকভাবে তল্লাশি শুরু করেন।
‎একপর্যায়ে আনসার সদস্যরা শিশুটিকে খুঁজে পেয়ে উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে নিরাপদে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির বাবা-মা।
‎বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম বলেন, হাসপাতালে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও স্বজনদের প্রয়োজনে মানবিক সহযোগিতাও করে থাকেন। হারিয়ে যাওয়া শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় তিনি দায়িত্বপালনরত আনসার সদস্যদের প্রশংসা করেন।
‎তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে আনসার সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
‎হাসপাতালে নিরাপত্তা ও জনসেবামূলক দায়িত্ব পালনের পাশাপাশি আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক উদ্যোগ রোগী ও স্বজনদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও বাড়াচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আনসারের তাৎক্ষণিক তৎপরতায় নিখোঁজ শিশু ফিরে পেল পরিবার

Update Time : ১০:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬