দুমকিতে গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
- Update Time : ০২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার দুমকি নতুন বাজারের আলমামুন সুপার মার্কেট থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় লিফলেটের মাধ্যমে এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, সদস্যসচিব মো. মাসুদুল আলম মৃধা, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন খান, বায়েজিদ আহম্মেদ বাচ্চু ও মো. বাবুল প্যাদাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করেন।
স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে চলমান সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে জনমত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্মসূচির উদ্দেশ্য থেকে প্রতীয়মান হয়।



















