ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন: নারায়ন আহ্বায়ক, দেবল সদস্য সচিব

Reporter Name
  • Update Time : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View
Print

স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান তাহের:বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অনুমোদনে দিরাই উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ১০ অক্টোবর সংগঠনের গঠনতন্ত্রের ১৩ নম্বর ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে নারায়ণ দাসকে আহ্বায়ক এবং দেবল চন্দ্র দাসকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শীত তালুকদার, জুয়েল কান্তি দাস রায়, কনিকা চৌধুরী, সৈকত তালুকদার (ঝুমুর), সাগর কান্তি রায়, সুশিত তালুকদার, সবুজ দাস (জীব), ধনঞ্জয় নদী (ধন) এবং অসীম পুরকায়স্থ।
জেলা শাখা থেকে পাঠানো অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র মেনে ইউনিয়নের কমিটিগুলো পুনর্গঠন করবে। পরবর্তীতে উপজেলা সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্রের ১১(ছ) ধারা অনুসরণ করে ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি এবং সদস্য সচিব বিমল বণিক স্বাক্ষরিত ওই চিঠিতে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে গঠনতন্ত্র অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দিরাইয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন: নারায়ন আহ্বায়ক, দেবল সদস্য সচিব

Update Time : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬