ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দারুলহুদা মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

এনামুল হক সাদী
  • Update Time : ০৯:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ৬২০ Time View
Print

দারুলহুদা মডেল মাদরাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালপুরের মৃধা পরিবারের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক জনাব মুজিবুর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক জনাব এনামুল হক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ এনামুল হক সাদী। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুফতি দীনার আহমাদ ও মুফতি মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি দীদার মাহদী বলেন, দ্বীনি শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই দারুলহুদা মডেল মাদরাসার মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও অভিভাবকদের সচেতন সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মুজিবুর রহমান মৃধা বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সমাজকে আলোকিত মানুষ উপহার দেয়। তিনি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পরিচালক জনাব এনামুল হক শামীম বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াস অপরিহার্য। তিনি দারুলহুদা মডেল মাদরাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে শেখ এনামুল হক সাদী বলেন, নিয়মিত মূল্যায়ন ও পুরস্কার প্রদান শিক্ষার্থীদের মেধা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাদরাসার শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক একেএম মেহেদী হাসান। তিনি শিক্ষার্থীদের পরিশ্রম, শালীনতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দারুলহুদা মডেল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Update Time : ০৯:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫