ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ডিউটি শেষে হামলার শিকার নৈশপ্রহরী, দুমকিতে আটক রিমন

Reporter Name
  • Update Time : ০৪:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View
Print

মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে ডাচ্-বাংলা ব্যাংকের নৈশপ্রহরী মো. কালাম সরদারকে পথরোধ করে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

‎পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রিমন রায়হান নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।

‎গত সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

‎থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মো. কালাম সরদার ডাচ্-বাংলা ব্যাংকে নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিওর সামনে পৌঁছালে রিমন রায়হান, কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করেন।

‎এ সময় পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের সঙ্গে কালাম সরদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর শুরু করেন। এতে কালাম সরদার আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎ঘটনার পর আহত কালাম সরদারের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে রিমন রায়হান ও কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

‎এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনায় আহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারভুক্ত ১ নং আসামি রিমন রায়হানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

‎ডিউটি শেষে হামলার শিকার নৈশপ্রহরী, দুমকিতে আটক রিমন

Update Time : ০৪:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬