ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পারিবারিক জেরে চাচাতো ভাইয়ের ডাসার কোপে এক পা বিচ্ছিন্ন – আরেক পা ঝুলছে

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি;

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে আবু মুসা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে। ৩১/৮/২৬ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মামুন মোল্লা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

অভিযুক্ত মামুন মোল্লা স্থানীয় গোয়ালপাড়া বাজারে দোকানে চুরির মামলায় কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কৃষক আবু মুসা মাঠের কাজ শেষ করে বিকালে বাড়িতে ফিরে নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে আবু মুসার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর তাকে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা ছুটে এলে মামুন পালিয়ে যায়। পরে ভুক্তভোগী আবু মুসা কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী বিউটি খাতুন বলেন, মামুন সম্পর্কে আমার স্বামীর চাচাতো ভাই। ও (মামুন) প্রায়ই নেশা করে এবং তার স্ত্রীকে মারপিট করতো, বাকবিতন্ডায় জড়াতো। এসব কাজে তাকে বাধা দিত আমার স্বামী সহ পরিবারের অন্যরা। এতে ক্ষিপ্ত হয়েই সে আবু মুসা কে কুপিয়েছে। আমরা তার শাস্তি চাই।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফারিহা তাহসিন বলেন, আহতের শরীর থেকে ডান বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম পা’য়ে কয়েকটা ধারালো অস্ত্রের আঘাত আছে। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, ঘটনাটি শুনেছি । অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার অভিযান চলমান আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহে পারিবারিক জেরে চাচাতো ভাইয়ের ডাসার কোপে এক পা বিচ্ছিন্ন – আরেক পা ঝুলছে

Update Time : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬