জীবননগরে গ্রামীণ সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা
- Update Time : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি।
এলজিইডির গ্রামীন সড়ক মাস্টারপ্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলা প্রকৌশলী আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসের জিআইএস স্পেশালিষ্ট মো. কামরান ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা প্রাণিসম্পদক শামছুল আরফিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সাংবাদিক এম আর বাবু প্রমুখ।
কর্মশালায় উপজেলার ৭টি সড়ক কোর রোডের আওতায় আনার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।

























