👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা দামুড়হুদায় জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল শোভাযাত্রায় জনসমুদ্র

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৫ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ:চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম শতশত মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করেন। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মোটরসাইকেল ট্রাক,পাখি ভ্যান নিয়ে ভক্তবৃন্দরা মিলে নতিপোতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জানান দেন।জানাযায়,দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে
বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রাটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। তরুণদের সম্ভবনা, কৃষকের অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সকল শ্রেণী-পেশার মানুষের কল্যানে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে। আপনারা আমার আপনজন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে নতিপোতা ইউনিয়নে উন্নয়নে কাজ করতে চাই।তিনি আরও বলেন,নতিপোতা ইউনিয়ন একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা পাশে থাকলে এই পরিবর্তন সম্ভব।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা হাত তুলে জাহাঙ্গীর আলমকে সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গা দামুড়হুদায় জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল শোভাযাত্রায় জনসমুদ্র

Update Time : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬