ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা

Reporter Name
  • Update Time : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ Time View
Print

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে অবস্থিত বনলতা মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দোকানের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ভবিষ্যতে দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সতর্ক করেন।ইউএনও আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে জরিমানা

Update Time : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬