👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে অনুদানের চেক বিতরণ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View
Print

জসীমউদ্দীন মানিকছড়ি,প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত অনুদানের চেক খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসা থোয়াই মারমা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে পূজামণ্ডপগুলোর ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা এবং পূজার সার্বিক প্রস্তুতিতে সহায়তা প্রদান করা হবে।

শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগ জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়োজনে: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
স্থান: সম্মেলন কক্ষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিচালনা কমিটির মধ্যে অনুদানের চেক বিতরণ

Update Time : ০৭:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬