আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- Update Time : ১১:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২১ Time View

মোঃ সোহেল রানা বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম এবং সাংবাদিক আকাশ মাহমুদ, সাংবাদিক রাছেল হাওলাদার।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলার ২২ জন জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহত জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, জুলাই যোদ্ধা ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সি, জুলাইয়ে নিহত সাগরের মা আম্বিয়া বেগম, আহত জুলাই যোদ্ধা হাসান সরদার, জুলাই যোদ্ধা সাইফুল মোল্লা এবং জুলাই যোদ্ধা জালাল বালি।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






















