আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
- Update Time : ১১:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৪৮ Time View

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলার ১২০টি অস্থায়ী কেন্দ্রেও একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন বলেন, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮০০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৮৮৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মিরন হালদার, ডা. শামীম হোসেন, ডা. শাহ মো. বদরুল আলম, ডা. সুমাইয়া তাসনিম তনি, ডা. মেহজুবা আহমেদ, ডা. শাহনাজ পারভীন সেতু এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. সাহাত হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


























