👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ছাত্রদল নেতা রফিকের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • Update Time : ১০:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ-ছাত্রলীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলের সাবেক সদস্য সচিব সভাপতি পদপ্রত্যাশি রফিকুল ইসলাম মৃধার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে মেডিকেল মোড় বাইপাস প্রদক্ষিণ করে উপজেলা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, বিএনপি নেতা ওয়াসিম আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। পাশাপাশি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে ছাত্রদল নেতা রফিকের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

Update Time : ১০:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬