হরিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- Update Time : ০৬:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় ঐক্য ও সংহতি ধরে রাখতে তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস জানতে হবে। লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।
পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।























