👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ২৬ মাস পর শিক্ষাঙ্গনে অধ্যক্ষ শাহাজান

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১১৭ Time View
Print

দীর্ঘ ২৬ মাস পর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ফিরলেন অধ্যক্ষ শাহাজাহান স্যার, শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে আবেগঘন পরিবেশ

আজিজ,রংপুর প্রতিনিধি:দীর্ঘ ২৬ মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উৎসবমুখর পরিবেশে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ফিরেছেন অধ্যক্ষ শাহাজাহান স্যার। বুধবার (৪ নভেম্বর) তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। দীর্ঘদিন পর প্রিয় অধ্যক্ষকে শ্রেণিকক্ষে পেয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক শিক্ষক-শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
জানা যায়, ২০২৪ সালে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামান মুকুল, প্রতিষ্ঠানের কেরানি মনজুদার এবং হাসান বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অধ্যক্ষ শাহাজাহান স্যারকে মব সৃষ্টি করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে তিনি এ ঘটনার প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টের রায়ের পর বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করলে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামান মুকুল, কেরানি মনজুদার ও হাসানের নেতৃত্বাধীন ব্যক্তিদের বিরুদ্ধে তাঁকে হেয়প্রতিপন্ন ও লাঞ্ছিত করার অভিযোগ করেন অধ্যক্ষ শাহাজাহান।
দীর্ঘ ২৬ মাস পর প্রতিষ্ঠানে ফিরে শ্রেণিকক্ষে পাঠদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেন অধ্যক্ষ শাহাজাহান স্যার। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। অনেক শিক্ষার্থী ও শিক্ষক তাঁদের প্রিয় অধ্যক্ষের ফিরে আসায় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর প্রশংসা করেন।
তবে প্রতিষ্ঠানে ফিরে নতুন কিছু সমস্যার কথাও তুলে ধরেন অধ্যক্ষ শাহাজাহান। তিনি অভিযোগ করে বলেন, তাঁর অধ্যক্ষের কক্ষের তালা পরিবর্তন করে রাখা হয়েছে। ফলে তিনি নিজের কক্ষে প্রবেশ করতে পারেননি। এছাড়া প্রতিষ্ঠানের কেরানি মনজুদার কে প্রতিষ্ঠানের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
অধ্যক্ষ শাহাজাহান আরও অভিযোগ করেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামান মুকুল, কেরানি মনজুদার এবং হাসান বাহিনীর সদস্যরা এখনো তাঁকে ও তাঁর সংশ্লিষ্টদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসন, এলাকাবাসী এবং প্রতিষ্ঠানের সব শিক্ষক-শিক্ষিকার সহযোগিতা কামনা করেছেন অধ্যক্ষ শাহাজাহান। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব পালন করতে পারেন।
দীর্ঘ প্রতীক্ষার পর অধ্যক্ষের শ্রেণিকক্ষে প্রত্যাবর্তন সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন এলাকাবাসীর প্রত্যাশা, সব বিরোধের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটিতে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরে আসবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দীর্ঘ ২৬ মাস পর শিক্ষাঙ্গনে অধ্যক্ষ শাহাজান

Update Time : ০৬:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬