ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশসেরা রোভার সাকিবের হাতে চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্মাননা স্মারক তুলে দিলেন ডিসি ও অধ্যক্ষ

Reporter Name
  • Update Time : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ।চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ দেশসেরা রোভার মনোনীত হওয়ায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আল মুতাকাব্বির সাকিব বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। চুয়াডাঙ্গা জেলা রোভারের পক্ষ থেকে তাকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।চুয়াডাঙ্গা জেলা রোভারের এক বিশেষ অনুষ্ঠানে দেশসেরা রোভার সাকিবের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের সভাপতি জনাব লুৎফুন নাহার।
অনুষ্ঠানে অনন্য সাধারণ এই অর্জনের জন্য সাকিবকে অভিনন্দন জানিয়ে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. এ,কে,এম সাইফুর রশীদ।
জাতীয় শিক্ষা সপ্তাহে দেশসেরা রোভার মনোনীত হয়ে চুয়াডাঙ্গা জেলার জন্য গৌরব বয়ে আোনায় মো. আল মুতাকাব্বির সাকিবকে জেলা রোভার স্কাউটস, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীসমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেশসেরা রোভার সাকিবের হাতে চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্মাননা স্মারক তুলে দিলেন ডিসি ও অধ্যক্ষ

Update Time : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬