অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা
- Update Time : ০৬:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ -অবশেষে তিনমাস ১১দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর সবুজ হোসেনকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ।
আজ রোববার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগে সদর থানায় হত্যা, চুরি ও মাদক মামলা রযেছে।
গ্রেপ্তারকৃত সবুজ শহরের চুটুলিয়া গ্রামের গোলাপ হোসেন বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, গত ৩১শে জুলাই শহরের আরাপপুর বাসার সামনে থেকে দিনে দুপুরে সাংবাদিক রাজিব হাসানের পালসার মোটরসাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এ সময় সিসিটিভিতে চোর চিন্থিত করা গেলেও চোরেরা ছিলো ধরা ছোয়ার বাইরে।
এ ঘটনায় ভুক্তোভুগি মিডিয়া কর্মী রাজিব হাসান সদর থানাতে একটি চুরি মামলা দায়ের করে।
মামলাটি তদন্তকারী অফিসার সুকান্ত কর্মকার ও মারুফ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের টিম চোর সনাক্ত ও তথ্য উপাত্ত সংগ্রহ করে।
ঘটনাটি ঘটিয়ে চোর এলাকা থেকে পালিয়ে যায়।
আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চোর সবুজ কে গ্রেপ্তার করা হয়। সিসিটিভির ভিডিওর সাথে তার মিল খুজে পাওয়া গেছে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়ার জন্য আবেদন করা হবে।
পরে তার স্বীকারোক্তিতে আশাকরি সংঘবদ্ধ বাকি চক্র গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করতে পারবো।
এ বিষয়ে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, পুলিশ যে চোরকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে এর আগে ৩টি মামলা রয়েছে। হত্যা, চুরি ও মাদক মামলায় জেল হাজতেও ছিলো। জামিনে বের হয়ে আবারও অপরাধ জগতে পা রাখে।
আমরা সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের হোতাকে গ্রেপ্তার করেছি। তার জিজ্ঞাসাবাদে বাকি জড়িত আসামী ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।
























