কাঠালিয়ায় সাধারণ মানুষের পাশে বিএনপি নেতা-শামসুল হক সুমন
- Update Time : ০৩:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ০৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকা কতোয়ালি থানা মহানগর দক্ষিণ তাঁতি দলের সভাপতি সাবেক সহ সভাপতি যুবদল কাঠালিয়া উপজেলা মোঃ শামসুল হক সুমন গত ইং ০৯/১০/২০২৬ তারিখে ০৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মৃত আঃ হাকিম হাং এর পুত্র মোঃ কাওছার হাং এর অসুস্হতার কথা শুনে ছুটে যান এবং তাদেরকে সান্তনা মূলক সু-পরামর্শ দেন, পরে তিনি ০৯ নং ওয়ার্ডের মোঃ বাবুল হাং ও মোঃ কালাম হাং এর বাড়ি অসুস্হতা দেখার জন্য ছুটে যান,এছাড়াও ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনমানুষের খোজ খবর নিতে অক্লান্ত পরিশ্রম করে তাদের পাশে দাড়াবার চেস্টা করেন ও সু- পরামর্শ দেন।
মোঃ শামসুল হক সুমন আওরাবুনিয়া ইউনিয়নের বৃহত্তম বাজার বিগত ২০২১ ইং সাল হইতে নিজ অর্থায়নে অদ্যবধি বাজারের খাজনা মওকুফ করে দেন।ইহাতে ক্রেতা, বিক্রেতা উপকৃত হয়েছেন ফলে জনাব, শামসুল হক সুমন ইউনিয়ন বাসীর তথা বাজারে আগত বহিরাগতদের মন কেড়ে নিয়েছেন। বিগত দিনে বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও জনজীবনের উন্নয়নের ক্ষেত্রে ছিল মোঃ শামসুল হক সুমনের অতুলনীয় অবদান।
গত সংসদ নির্বাচনে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জয়ের জন্য নিরলস ভাবে কাজ করেছেন। ০৬ নং আওরাবুনিয়া ইউনিয়নে বিভিন্ন স্হানে বিএনপির অফিসের ক্ষেত্রেও রয়েছে তাহার বিভিন্ন অবদান।
মোঃ শামসুল হক সুমন ইউনিয়নের জনগণের পাশে যেমন ছিলেন ভবিষ্যতেও তেমনি থাকার মতো প্রকাশ করেন।





















