সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুকে মারপিট করার প্রতিবাদে ক্লাবের তীব্র নিন্দা জ্ঞাপন।
- Update Time : ১০:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৫ Time View

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দেবহাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টুকে তার সৎমা আলেয়া বেগম (৬৫) ও সৎছোট ভাই আশরাফুল ইসলাম (৩৫) মারপিট করে গুরুতর জখম করে।
তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন,বর্তমানে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তাকে মারপিট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়াছেন- দেবহাটা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক, প্রভাষক আবু তালেব মোল্ল্যা ও উপদেষ্টা হাফেজ জি এম আব্বাস উদ্দীন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন-সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মহিউদ্দিন আহমেদ লাল্টু, জাহিদ হাসান, তাসকিন আহমেদ শাওন, কবিরুল আহছান ডালিম, রফিকুল ইসলাম, রশীদুল আলম রশীদ ও আব্দুর সবুর প্রমুখ।
নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টুকে মারপিট করে জখম করার প্রতিবাদে তীব্র নিন্দা ও দোষীদের তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান ও সাথে সাথে তার দ্রুত সুস্হতা কামনা করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দরা।
















