ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে সারথী সরকার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
  • Update Time : ১২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সারথী সরকার ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী। সাতক্ষীরারসংস্কৃতি

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার ও দৈনন্দিন কাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে বিশ্বনাথ সরকারের বড় ছেলে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তিনি দেখতে পান, সারথী সরকার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দেখতে পান। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।

ঘটনার পরপরই বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে সারথী সরকার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরার কালিগঞ্জে সারথী সরকার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Update Time : ১২:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬