ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা শিল্পনগরীতে ভয়াবহ বিদ্যুৎ সংকট: স্থবির গণজীবন, ব্যাহত উৎপাদন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View
Print

জসিম উদ্দিন, দামুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দর্শনা শিল্পনগরী ও আশপাশের অঞ্চলে তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন ও শিল্প উৎপাদন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। টানা কয়েক দিন ধরে দফায় দফায় অনিয়ন্ত্রিত লোডশেডিং এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো এলাকা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যুৎহীনতায় সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দর্শনার শিল্প-কারখানাগুলোর উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বিশেষ করে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন উপ-উৎপাদন ইউনিট, ডাল ও চাল কল, বরফ কল, ওয়েল্ডিং কারখানা এবং অটোমোবাইল ওয়ার্কশপগুলোতে কাজ ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে অর্ডার সরবরাহ করতে না পেরে চরম আর্থিক লোকসানের মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বিদ্যুৎ সংকটের কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও হাসপাতালমুখী রোগীরা। রাতের বেলা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরমে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছেন, অথচ বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কাঙ্ক্ষিত সেবা মিলছে না।
এলাকাবাসীর অভিযোগ, দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ই বিদ্যুৎ মিলছে না। দিনে-রাতে কখন বিদ্যুৎ আসবে আর কখন যাবে—তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। বারবার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানিয়েও মিলছে না টেকসই কোনো সমাধান।
দর্শনা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, দর্শনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য ও শিল্প কেন্দ্র। জরুরি ভিত্তিতে এই বিদ্যুৎ সংকট সমাধান করা না গেলে এই অঞ্চলের অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ী সমাজ বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দর্শনা শিল্পনগরীতে ভয়াবহ বিদ্যুৎ সংকট: স্থবির গণজীবন, ব্যাহত উৎপাদন

Update Time : ০১:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬