রাউজানে জুলাই শহীদদের স্মরণে ফ্রিজ কাপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- Update Time : ১১:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৭ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে জুলাই শহীদদের স্মরণে ফ্রিজ কাপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন হয়েছে। উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে মহাসমারোহে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেলে HAS 72-এর আয়োজনে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন দ্যা ড্রিম সিটি স্পোর্টস জোন এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে ছিল খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সাহিল।
রাউজান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন ও আলভী হোসেনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি লিমন চৌধুরী বাপ্পা, যুগ্ম সম্পাদক আবদুল কাদের, যুগ্ম সম্পাদক এম এস নেওয়াজ, সহ সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর চয়েন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন রিদয় এবং রাউজান উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ।
টুর্নামেন্ট কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাব্বির, রায়হান, রবিন, কাউছার, সাকিব, রিফাত হোসেন, এনায়েত আলি, আরফাত, মিজান, জিয়াউল হক, জাবেদ, সোহাব ও সালাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
উদ্বোধনকে ঘিরে ড্রিম সিটি এরিনায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, প্রতিযোগিতামূলক ও সুন্দর পরিবেশে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে।

























