ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল: সদর পৌরসভাকে ৩-০ গোলে উড়িয়ে কালিগঞ্জের দুর্দান্ত জয়

Reporter Name
  • Update Time : ১০:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেয়েছে কালিগঞ্জ উপজেলা দল। গুরুত্বপূর্ণ ম্যাচে সাতক্ষীরা সদর পৌরসভাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আজ (১৮ আগষ্ট ) বিকাল ৪:৩০ মিনিটে খেলা শুরু হয়। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কালিগঞ্জ। সুসংগঠিত আক্রমণ ও দলীয় বোঝাপড়ায় প্রথমার্ধেই এগিয়ে যায় দলটি। বিরতির পরও আক্রমণের ধার অব্যাহত রেখে আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে কালিগঞ্জ উপজেলা দল।

কালিগঞ্জ উপজেলা দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন পি ডি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিডিকে মিতালী সংঘের সভাপতি গাজী আব্দুর রফিক ও তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক মোঃ আমিনুর রহমান। তাদের দক্ষ পরিচালনা ও কৌশলী ব্যবস্থাপনায় দলটি দারুণ পারফরম্যান্স করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য কালিগঞ্জের তারকা খেলোয়াড় আলামিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে, কালিগঞ্জের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি সাতক্ষীরা সদর পৌরসভা।

এ জয়ের ফলে টুর্নামেন্টে কালিগঞ্জ উপজেলা দল আরও আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছেছে। ম্যাচ শেষে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল: সদর পৌরসভাকে ৩-০ গোলে উড়িয়ে কালিগঞ্জের দুর্দান্ত জয়

Update Time : ১০:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬