সংবাদ শিরোনাম :
দৈনিক বাংলাদেশের চিত্রের সাংবাদিকের পিতার মৃত্যুতে আমরা শোকাহত
ডেস্ক নিউজ
- Update Time : ০৪:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৪ Time View

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার মো. এরশাদ আলীর শ্রদ্ধেয় বাবা মো. সাবের আলী আজ দুপুরে ইন্তেকাল করেছেন। প্রায় ৫০ বছর একটানা মসজিদের মুয়াজ্জিন হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দ্বীনের খেদমত করে গেছেন। তাঁর এই প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
পরম করুণাময় আল্লাহ তাআলা মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও স্বজনদের এই গভীর শোক সহ্য করার তৌফিক দান করুন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
আমাদের সহকর্মীর পিতার মৃত্যুতে আমরা দৈনিক বাংলাদেশের চিত্র পরিবার শোকাহত।
Tag :
























