ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে প্রেমের সম্পর্কের পর বিয়ে, স্বজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : ০৮:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ২৯ Time View
Print

হযরত আলী ক্রাইম রিপোর্টার উপজেলা

সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করছেন হেলাল হোসেন (২৪) ও আমেনা খাতুন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে হেলালসহ তার পরিবারের সদস্য ও স্বজনদের বিরুদ্ধে অপহরণ ও নারী নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলাটি হয়রানিমূলক দাবি করে তদন্তপূর্বক অব্যাহতির দাবি জানিয়েছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের সেলিম বাবুর ছেলে হেলাল হোসেনের সঙ্গে আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের আশরাফ গাজীর মেয়ে আমেনা খাতুনের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে গত ২৪ জুন উভয়ে পরিবারের অজান্তে বাড়ি থেকে চলে যান। পরে তারা ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করে সংসার করছেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় আমেনার পরিবারের পক্ষ থেকে আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়। আশাশুনি থানার মামলা নং-০৪/১৫৫, তারিখ ২ আগস্ট ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/১০/৩০ ধারায় দায়ের করা মামলায় হেলাল হোসেনসহ চারজনকে আসামি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে প্রেমের সম্পর্কের পর বিয়ে, স্বজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ

Update Time : ০৮:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬