শ্যামনগরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১
- Update Time : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৮ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ সহ ১ জনকে আটক করা হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জায়েন উদ্দীন মুহাম্মদ জিয়াদের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার সুন্দরবনসংলগ্ন পার্শ্বেখালী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নুরুজ্জামান গাজী (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মূল হোতা পালিয়ে গেছে। আটক নুরুজ্জামান গাজী শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ঘরের ভেতর থেকে ১৫ বস্তা ভর্তি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নিষিদ্ধ ওষুধ ও মাদক জব্দ করা হয়।জব্দকৃত ওষুধ ও পণ্যের মধ্যে রয়েছে Dobucard 5 mg, Adrenor 4 mg/2 mL, Cemik-Z 10 mg, Azoran 50 mg, Ciprofetepdadine Hydrochloride, Zuvimide 100 mg, Tepexiod 100 mg, Glycise-MP 5 mg, Ampules 10 mL (Sterile), Vitarche Gloss Hair Serum 115 mL, Gomela Cream 25 g, Esod, Winmax, Nitomy এবং Pregakem 1 mg। এছাড়া Titifac F-4 (Tube) Blue 2 mL পণ্য জব্দ করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা মালামাল ও আটক চোরাকারবারিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।





















