ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ এমদাদীয়ার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি

Reporter Name
  • Update Time : ১১:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)

চট্টগ্রামের বোয়ালখালীতে ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতা’র বোয়ালখালী অডিশন, ফ্রি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং রক্তদাতা পুনর্মিলনী, গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ও মতবিনিময় সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বার্ষিক ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ দায়রা শাখা ও আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাস্টের যৌথ উদ্যোগে ১৬ আগস্ট রবিবার বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলৈন আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাস্টের ট্রাস্টি ও খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন।
নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে কর্মসূচির সূচনা হয়। শুরুতে গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতা’-এর বোয়ালখালী অডিশন অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এবং লিও ক্লাব অব চিটাগং সন্দ্বীপ (জেলা ৩১৫ বি৪, বাংলাদেশ)-এর সার্বিক সহযোগিতায় একটি ‘ফ্রি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসা ক্যাম্প’ পরিচালনা করা হয়। এই ক্যাম্পে আগত তিন শতাধিক রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে কনসালটেশন, বিনামূল্যে চশমা বিতরণ এবং প্রয়োজনে অপারেশন সাপোর্ট প্রদান করা হয়। সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ও মাইজভাণ্ডারী শাহ্‌ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং রক্তদাতা পুনর্মিলনী। এতে এলাকার বহু তরুণ ও স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় পর্বে দুপুর ২টায় মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব বার্ষিক মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন আলেম ও ওলামায়ে কেরমানগণ অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসব কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নেন লায়ন মোহাম্মদ আশরাফ উল্লাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম এর ইনচার্জ ডা. মিসবাহ উদ্দীন, প্রোগ্রাম অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলার সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, দারুত-তায়ালীম সম্পাদক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, রাঙ্গামাটি জেলার মুহাম্মদ পারভেজ উদ্দীন, বোয়ালখালী উপজেলার আবদুস সালাম, মুহাম্মদ জসিম উদ্দীন, আহমদুর রহমান আইয়ুব, হাফেজ হারুনুর রশিদ, আবদুল কাদের জাবেদ, আবদুল মাবুদ সুজন, মুহাম্মদ শাহাদাত হোসেন, মোস্তফা আহমদ ইফতি প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ এমদাদীয়ার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি

Update Time : ১১:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬