ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহীদ রিপনের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করল বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল

Reporter Name
  • Update Time : ১২:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১১ Time View
Print

মো:- শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সন্তান রিপনের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬ সকাল ১০টায় উপজেলা ছাত্রদলের একটি প্রতিনিধি দল প্রথমে বকশীগঞ্জ পৌরসভার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে উপস্থিত হন। সেখানে শহীদ রিপনের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

কবর জিয়ারত শেষে নেতাকর্মীরা শহীদ রিপনের বাসভবনে যান। এসময় তারা শহীদের পিতা-মাতা ও স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারের যথাযথ মর্যাদা ও সহযোগিতা নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং পৌর ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
কবর জিয়ারত শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো:- জোবাইদুল ইসলাম শামীম বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা এ জাতির গর্ব। রিপনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা ধরে রাখতে চাই। শহীদ পরিবারের পাশে ছাত্রদল অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।”

উপজেলা ছাত্রদলের সদস্যরা বলেন, শহীদ রিপন আমাদের অনুপ্রেরণা। তার পরিবারের যে কোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকব।

শহীদ রিপনের পরিবারের সদস্যরা ছাত্রদলের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদের জন্য দোয়া চান। গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন বকশীগঞ্জের মেধাবী ছাত্র রিপন। তার আত্মত্যাগের ঘটনা এলাকায় এখনো আলোচিত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহীদ রিপনের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করল বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল

Update Time : ১২:৩৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬