ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মানিকছড়িতে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা

Reporter Name
  • Update Time : ০৪:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৫ Time View
Print

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি | দৈনিক বাংলাদেশ চিত্র
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই (শুক্রবার) বিকেলে আয়োজিত এই সভায় উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির ‘সুপার টেন’ এবং ৩৬টি ওয়ার্ড বিএনপির ‘সুপার ফাইভ’ কমিটির নেতাকর্মীসহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব মীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, “২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয়ের নির্দেশনায় মানিকছড়ি উপজেলা বিএনপি আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন, “তৃণমূলকে আরও শক্তিশালী করতে আমাদের মাঠ পর্যায়ে নিবিড় যোগাযোগ রাখতে হবে। বর্তমানে একটি কুচক্রী মহল বিএনপি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বিতর্কিত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই স্বৈরাচারী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে রুখে দিতে ওয়ার্ড পর্যায় থেকে দলকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।”
বক্তারা সভায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার আদায়ে এবং দলের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের সজাগ ও সাহসী ভূমিকা রাখতে হবে। পরিশেষে, সুশৃঙ্খলভাবে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

তৃণমূলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মানিকছড়িতে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা

Update Time : ০৪:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬