ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপুর হাই স্কুলের এডহক কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১০ Time View
Print

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন ফটিকছড়ি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি প্রাচীনতম ও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ। ফটিকছড়ির মধ্যে এই বিদ্যালয় অত্যন্ত সুনামের সহিত বিদ্যা প্রদান করে আসতেছে। ফটিকছড়ি উপজেলার মধ্যে এই বিদ্যালয় দুইবার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়। প্রতিবছরই এস এস সি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আসতেছে। ছাত্র-ছাত্রী হাজারের উপরে, এ বিদ্যালয়ে প্রতিটি ক্লাস দু তিনটি স্তরে ভাগ করে পাঠদান করা হয়। এমন একটি স্কুলের দায়িত্ব পেয়েছেন একই স্কুলের প্রাক্তন ছাত্র ১৯৯৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী চট্টগ্রাম vip টাওয়ারের সাবেক ব্যবসায়ী ও বর্তমান স্থানীয় সরকারের নির্বাচনে ধর্মপুরের অন্যতম চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইউছুপ। দায়িত্ব পেয়ে তিনি বলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা আমার নামসহ আরও কয়েকজনের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রস্তাব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসার ভেবে চিন্তে আমাকে এই পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন। যেহেতু আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র সেহেতু আমার আপ্রাণ চেষ্টা থাকবে এই ছয় মাসের মধ্যে স্কুলকে সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার। প্রধান শিক্ষক একজন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। তিনি মেধা ও যোগ্যতায় অনেক দক্ষ আশা করি উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন। সেই সাথে স্কুলের সকল শিক্ষক পর্ষদ এবং অভিভাবক, এলাকাবাসী সকলেই স্কুলের স্বার্থে আমার পাশে থাকবেন। আমার এই এই কমিটিতে যিনি শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন তিনিও আমার সহপাঠী ছিলেন এবং মেধাবী একজন শিক্ষিকা। আশা করে সকলের সমন্বয়ে আমরা শিক্ষার একটা সুষ্ঠ সুন্দর সাবলীল শৃঙ্খলাবদ্ধ একটা পরিবেশ গড়ে তুলতে পারবো। এর আগে যিনি কমিটিতে ছিলেন তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন বিজ্ঞজন শিক্ষাবিদ ও দক্ষ একজন ব্যাক্তি ছিলেন। ওনারা যতটুকু কাজ শেষ করেছেন ইনশাআল্লাহ আমরা সেখান থেকে আবার শুরু করব। প্রয়োজনে আমরা কমিটিতে সাবেক যত সদস্য ছিল তাদের কাছ হতে বুদ্ধি পরামর্শ ও তাদেরকে আমরা সাথে নিয়ে কাজ করব। যাতে এই স্কুলটি উপজেলার মধ্যে একটি মডেল বিদ্যালয় হিসেবে সুপরিচিতি লাভ করেন। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাই। অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলব, আপনার বা আপনাদের যত রকমের সমস্যা হয় সরাসরি আমাকে বলতে পারবেন সেটা যতই রাতই বা যেই সময়ই হোক ইনশাআল্লাহ আমি কমিটির সবাইকে সাথে নিয়ে আপনাদের সমস্যা সমাধানে নিরলস চেষ্টা করে যাবো। আরো বলবো আপনার ছেলে মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে সুদৃষ্টি রাখবেন, কিশোরগ্যাং থেকে দূরে রাখবেন, মাদক হতে দূরে রাখবেন,সার্বক্ষণিক স্কুলের সাথে যোগাযোগ রাখবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ধর্মপুর হাই স্কুলের এডহক কমিটি ঘোষণা

Update Time : ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬