জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
- Update Time : ০৭:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৭ Time View

চুয়াডাঙ্গার জীবননগরে বুকের দুধ খাওয়ানোর পর শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে শিশুটির মা সরস্বতী ঘোষ মেয়েকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে ঢাকা থেকে বাড়ি ফিরে শিশুটির বাবা তাকে কোলে নিলে শরীর অস্বাভাবিক মনে হয়। এ সময় দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মা সরস্বতী ঘোষ বলেন, ভোরে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরে তার বাবা কোলে নেওয়ার পর তার অস্বাভাবিক অবস্থা দেখতে পান। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার সময়ই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছিল। শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, শিশু কন্যার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক



















